নিকাশি নালার সমস্যার জেরে প্রতিবেশীকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ কান্দিতে

23rd September 2021 11:22 pm রাজ্য
নিকাশি নালার সমস্যার জেরে প্রতিবেশীকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ কান্দিতে


নিকাশি নালার সমস্যার জেরে প্রতিবেশীকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ কান্দিতে

জৈদুল সেখ, কান্দি 

নিকাশি নালার নিয়ে সমস্যার জেরে প্রতিবেশী গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল প্রতিবেশী কয়েকজন যুবকের বিরুদ্ধে। বুধবার সন্ধ্যায় এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত যশোহরি গ্রামে। 
    স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে আহত গৃহবধূ শিউলি বিবি আশঙ্কাজনক অবস্থায় কান্দি মহকুমা হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন। পরিবার সূত্রে জানা গিয়েছে আক্রান্ত গৃহবধূর শিউলি বিবিকে তার বাড়ির ভিতরে প্রতিবেশী কয়েকজন যুবক মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে কোপায় একটি নিকাশি নালার নিয়ে বিবাদের জেরে। এই ঘটনার পর আক্রান্ত শিউলী বিবির পরিবার অভিযোগের আঙ্গুল তুলেছে প্রতিবেশী সাগর সেখের, আদর্শময় সেখ, নিপাই সেখদের বিরুদ্ধে, অভিযুক্ত তিনজন বর্তমানে পলাতক বলে সূত্র মারফত খবর পাওয়া গেছে। তবে ঘটনার খবর পেয়ে কান্দি থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে দোষীদের খোঁজ চালাচ্ছে এবং কি কারণে এই ঘটনা ঘটল তারো তদন্ত করছে কান্দি থানার পুলিশ প্রশাসন।
    জলনিকাশি সমস্যা কেবলমাত্র যশোহরি গ্রামে নয়, কান্দির বিভিন্ন অঞ্চলে এই সমস্যা রয়েছে। মহলন্দী অঞ্চলের বিভিন্ন স্থানে বর্ষার জল জমে সমস্যায় পড়তে হয়েছে এলাকাবাসীদের। এলাকাবাসীদের দাবি এর বড়ো কারণ অবৈজ্ঞানিক ভাবে রাস্তা ঢালায় দেওয়া এবং ড্রেনের ব্যবস্থা না করা। কান্দির পৌরসভায় এই সমস্যাও রয়েছে। 





Others News

পর ফোন করছি কিন্তু আর ফোন আসেনি, সৈয়দিতেই আলীর দাফন, এখনো বাবার অপেক্ষায় ৬ বছরের সরা

পর ফোন করছি কিন্তু আর ফোন আসেনি, সৈয়দিতেই আলীর দাফন,  এখনো বাবার অপেক্ষায় ৬ বছরের সরা


পর ফোন করছি কিন্তু আর ফোন আসেনি, সৈয়দিতেই আলীর দাফন, 

  • এখনো বাবার অপেক্ষায় ৬ বছরের সরা

রঙ্গিলা খাতুন, বড়ঞা

সংসার সামলাতে রুটিরুজির টানে কাজে গিয়েছিলেন ভিনদেশে। আর সেখানে গিয়ে ঘটল বিপত্তি। সৌদি আরবে কাজ করতে গিয়ে প্রাণ হারালেন বাংলার যুবক। মুর্শিদাবাদ জেলার কান্দির বড়ঞা থানার বদুয়া গ্রামের বাসিন্দা নাম আলি হোসেন শেখ (৩৪)। 
পরিবারের একমাত্র উপার্জনকারীর মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। পরিবারের পক্ষ থেকে মৃত আলী হোসেনের দেহ দেশে ফিরিয়ে আনতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করলেও শকোনো সুরাহা মিলেনি। শেষ পর্যন্ত আজ শুক্রবার জুম্মার নামাজ পড়ে সৈয়দি আরবেই জানাযার নামাজ পড়ে খবর দেওয়া হয়েছে জানান মৃত আলীর ফুপাইতো ভাই মাহাবুর রহমান। 


 মৃত আলী হোসেনের স্ত্রী রাজ নেহার খাতুন বলেন গত তিন বছর আগে কাজের সুত্রে সৈয়দি আরবের আল খারিজে গিয়েছিল, ওখানে কপিলের সঙ্গে ইকামা নিয়ে সমস্যা হয়েছিল। বাইরে বাইরে কোনো রকমে কষ্ট করে কাজ করত। ঈদের আগে বাড়ি বাড়ি ফেরার কথা ছিল কিন্তু ইকামার জন্য সঠিক সময়ে বাড়ি ফিরতে পারেনি। সৈয়দি আরবেই ঈদের নামাজ পড়েন। তার স্ত্রী আরও জানান  মঙ্গলবার রাত্রি আটটার সময় আমার সঙ্গে কথা হচ্ছিল আবার পর ফোন করছি বলে রেখে দেওয়ার পাঁচ মিনিট পর সেখান থেকে তার বন্ধুরা জানান মারা গেছে। আমি তো বিশ্বাস করতেই পারছিলাম না। পরে ভিডিও কল করে জানতে পারলাম স্টোক হয়ে মারা গেছে।
   পরিবার সুত্রে জানা গেছে মৃত আলী হোসেনের দেহ আনার জন্য কপিলের সঙ্গে যোগাযোগ করা হলে সে দায়িত্ব নেয়নি। প্রশাসনের পক্ষ থেকে সেভাবে আশ্বাস না পাওয়া যায়নি তাছাড়া দেহ আনার জন্য লাখ লাখ টাকার প্রসঙ্গ উঠছে। দীন মজুর কোনো রকমে সংসার চলে লাশ নিয়ে আসার খুব চিন্তা পড়েছিল সংসার। শেষ পর্যন্ত শুক্রবার জুম্মার নামাজ পড়ে আরও মৃত তিনজনের সঙ্গে মৃত আলী হোসেনের জানাযার নামাজ পড়ে সৈয়দ আরবেই মাটি দেওয়া হয় বলে জানিয়েছেন ফুপাই তো ভাই মাহাবুর রহমান।
  মৃত আলী হোসেন কে শেষ বারের মতো দেখতে না পেয়ে চোখের জলে ভেজালেন স্ত্রী রাজ নেহার খাতুন। এখনো বাবার অপেক্ষায় ছয় বছরের ফুটফুটে মেয়ে সরা খাতুন।