দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষীভান্ডার প্রকল্পে চাহিদা বেশি কিন্তু গতবারের ক্যাম্প থেকে উঠছে প্রশ্ন?

19th August 2021 6:05 pm জেলা
দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষীভান্ডার প্রকল্পে চাহিদা বেশি কিন্তু গতবারের ক্যাম্প থেকে উঠছে প্রশ্ন?


দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষীভান্ডার প্রকল্পে চাহিদা বেশি কিন্তু গতবারের ক্যাম্প থেকে উঠছে প্রশ্ন? 

জৈদুল সেখ, কান্দি

লক্ষীভান্ডার থেকে শুরু করে একাধিক প্রকল্পের আবেদন শুরু হয়েছে দুয়ারে সরকার কর্মসূচি। বৃহস্পতিবার কান্দি থানার অন্তর্গত মহলন্দী ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে উদয়চাঁদ পুর হাইস্কুলে সকাল নয়টা থেকে শুরু হয়েছে দুয়ারে সরকার ক্যাম্পের প্রথম দিন।
    প্রসঙ্গত একদিনের দুয়ারে সরকার ক্যাম্পে মাস্ক পড়া বাধ্যতামূলক করা হয়েছে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে দুয়ার সরকারের ক্যাম্প করার প্রস্তুতি নেওয়া হয়েছিল কান্দি প্রশাসনের পক্ষ থেকে। যাতে করে এই ক্যাম্পে সমস্ত রকম শৃঙ্খলা বজায় রাখা যায় তার জন্য কান্দি পুলিশ প্রশাসনের ঐক্যশক্তি বিশেষ ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। দুয়ারে সরকারের সমস্ত প্রকল্পের কাজ সাফল্য মন্ডিত করতে ক্যাম্পে পরিদর্শন আসেন কান্দি বিডি নীলাঞ্জন মণ্ডল, কান্দি থানার আই সি সুভাষ চন্দ্র ঘোষ। তবে গতবারের তুলনায় এবারের দুয়ারে সরকারের বেশি চাহিদা দেখা যায় লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ফর্ম ফিল আপ আবেদন করতে।
    উল্লেখ্য মহলন্দী ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মোট ১৬ টি সংসদ তার মধ্যে বৃহস্পতিবার ছয়টি সংসদের ক্যাম্প চলছে। কারণ হিসাবে বলা হয়েছে শারীরিক দূরত্ব মেনে সুস্থ ভাবে ক্যাম্প পরিচালনার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগামী ২৭ তারিখ এবং ৬ তারিখ আবারও দুয়ারে ক্যাম্প বসবে বলে জানিয়েছেন মহলন্দী দুই গ্রাম পঞ্চায়েতের মাননীয়া প্রধান মমতাজ খাতুন। তবে গত বিধানসভার আগে দুয়ারে সরকারের যে ক্যাম্প হয়েছিল সেখানে অনেকেই স্বাস্থ্য সাথী কার্ড এবং খাদ্য সুরক্ষা কার্ডের জন্য আবেদন করলেও এখনো পর্যন্ত কার্ড না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। প্রশ্ন উঠছে তবে কী দুয়ারে সরকার প্রকল্প সার্বিকভাবে সাফল হচ্ছে? 
  





Others News

১৮ দিনের বাচ্চা কোলে নিয়ে মাধ্যমিক পরীক্ষা দিলেন অর্পিতা পাল

১৮ দিনের বাচ্চা কোলে নিয়ে মাধ্যমিক পরীক্ষা দিলেন অর্পিতা পাল


মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই অসুস্থ পরীক্ষার্থী!  হাসপাতালে পরীক্ষার ব্যবস্থা করল সরকার 

 

  • ১৮ দিনের বাচ্চা কোলে নিয়ে মাধ্যমিক পরীক্ষা দিল অর্পিতা পাল 
  • দীর্ঘদিন পর খাতা কলমে শুরু হলো মাধ্যমিক, পরিদর্শনে বিডিও 

 

রঙ্গিলা খাতুন, কান্দি


রাজ্যের পাশাপাশি মুর্শিদাবাদ জুড়ে আজ থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা। দীর্ঘ দুই বছর করোনা মহামারিতে অনলাইনে ক্লাস, ও পরীক্ষার পর এবার অনলাইন মুড কাটিয়ে জীবনের প্রথম সব চাইতে বড় পরীক্ষায় বসলেন সকল মাধ্যমিক ছাত্র ছাত্রীরা।করোনা মহামারীর কারণে বিগত বছরগুলোর রেকর্ড ভেঙে, এই বছর পরীক্ষায় অংশগ্রহণ করছেন,ছাত্র ছাত্রীরা। এই মাধ্যমিক পরীক্ষায় বিভিন্ন পরীক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার বিষয়ে ভিন্ন মত প্রকাশ করেছেন কান্দি বিভিন্ন স্কুল উঠে এলো এমনই চিত্র। প্রথম দিন পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হয় অভিভাবক ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে। এদিন বেলা ১১ টা ৪৫ মিনিটে পরীক্ষা কেন্দ্র গুলিতে পরীক্ষার্থীরা প্রবেশ করে। কান্দির বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলিতে কড়া সতর্কতার মধ্যে শুরু হয় পরীক্ষা।


     করোনা বিধি মেনে মাস্ক, স্যানিটাইজারের ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল কান্দি মহকুমার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র গুলিতে। করোনা কালে বন্ধ ছিল স্কুল, ব্যাঘাত ঘটে পড়াশোনার। সব ঝড় ঝাপটা সামলে জীবনের বড় পরীক্ষায় সন্তানরা। কোভিডকালের পরে এই প্রথম বড় পরীক্ষা ঘিরে অভিভাবকরাও ছিলেন উচ্ছ্বসিত। কান্দির বিভিন্ন স্কুলগুলির গেটের বাইরে দেখা যায় অভিভাবকদের ভিড়ও।
    মাধ্যমিক পরীক্ষা চলাকালীন অসুস্থ্য হয়ে পড়ে  রুপালি খাতুন নামে পাঁচথুপি গার্লস বালিকা বিদ্যালয়ের ছাত্রী। তার পরীক্ষা সেন্টার পড়েছিল মুর্শিদাবাদ জেলার বড়ঞা ব্লকের বাহাদুরপুর নিমা হাই স্কুলে। পরীক্ষা শুরুর শারীরিক অসুস্থতার কারণে পরীক্ষা দিতে অক্ষম হয়ে পড়লে স্কুল কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাকে প্রথমে স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা করা হয় এবং রাজ্য সরকার তথ্য মধ্য শিক্ষা পর্ষদের পক্ষ থেকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয় বলে জানিয়েছেন বাহাদুর পুর নিমা হাইস্কুলে শিক্ষক সুভাষচন্দ্র দে।  ছাত্রীটিকে হাসপাতালের একটি কক্ষে সুনিশ্চিত নিরাপত্তা ও শিক্ষকের উপস্থিতিতে চিকিৎসাধীন অবস্থায় পরীক্ষা দেয়ার ব্যবস্থা করে দেওয়ায় প্রশাসন এবং বোর্ডকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন পরীক্ষার্থীর পরিবার।
     অন্যদিকে ১৮ দিনের বাচ্চা কোলে নিয়ে মাধ্যমিক পরীক্ষায় বসে নজির সৃষ্টি করল অর্পিতা পাল। সদ্যোজাত শিশুকে কোলে নিয়ে অর্পিতা পাল এগিয়ে যাওয়ার স্বপ্নকে জাগ্রত করল। ঘটনাটি মুর্শিদাবাদের বড়ঞা ব্লকের আন্দি উচ্চ বিদ্যালয়ের ১৮ দিনের বাচাকে কোলে নিয়েই জীবনের প্রথম পরিক্ষা দিতে কুলি মহা বিদ্যাপীঠে আসে।অতিমারির পর পরীক্ষা দিতে পেয়ে খুশি অর্পিতা সহ তার পড়িবার।


পরীক্ষা শুরুর পর জীবন্তির উদয়চাঁদ হাইস্কুল সহ একাধিক স্কুল পরিদর্শন করেন কান্দি বিডিও নীলাঞ্জন মন্ডল।

পরীক্ষা যাতে নির্বিঘ্নে হয় তার জন্য সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল কান্দি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ।