ভ্যাকসিন নেওয়া নিয়ে মানুষের মধ্যে ভ্রান্ত ধারণা দূর করতে বিজ্ঞান মঞ্চ

26th June 2021 9:58 pm রাজ্য
ভ্যাকসিন নেওয়া নিয়ে মানুষের মধ্যে ভ্রান্ত ধারণা দূর করতে বিজ্ঞান মঞ্চ


 ভ্যাকসিন নেওয়া নিয়ে মানুষের মধ্যে ভ্রান্ত ধারণা দূর করতে বিজ্ঞান মঞ্চ

সুদিন বিথুন চ্যাটার্জী ♈ সালার 

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, সালার প্রস্তুতি কেন্দ্রের উদ্যোগে আজ সকাল ৮ টা থেকে দক্ষিণখন্ড বাজারে পথসভার মাধ্যমে যে প্রচার কর্মসূচি (কোভিড সচেতনতা, ভ্যাকসিন নেওয়া নিয়ে মানুষের মধ্যে ভ্রান্ত ধারণা দূরীকরণ এবং বিজ্ঞান মঞ্চের উদ্দেশ্য) নেওয়া হয়েছিল, সেটা সাফল্যের সঙ্গে পালন করা হয়েছে। সালার থানার সেকেন্ড অফিসার উপস্থিত ছিলেন এবং প্রচার কর্মসূচিতে অংশ নিয়েছেন। 

করোনা সচেতনতা নিয়ে বক্তব্য রাখেন বিজ্ঞান কর্মী পার্থ সরকার এবং সুকান্ত ঘোষ।
প্রশাসনের পক্ষ থেকে বক্তব্য রাখেন সালার থানার সেকেন্ড অফিসার।
করোনা সচেতনতা ছাড়াও বিজ্ঞান মঞ্চের উদ্দেশ্য এবং বিভিন্ন কর্মসূচী এবং সংগঠনের ঐতিহাসিক গুরুত্ব নিয়ে আলোচনা করেন বিজ্ঞান কর্মী ড. জাভেদ ইকবাল। 
সভায় সভাপতিত্বভার আমার উপরে পরে।

পথসভার সঙ্গে লিফলেট (করোনা এবং সাপে কাটা সংক্রান্ত) বিলি করা হয়েছে। এবং সালার থানা থেকে প্রায় ৫০০ কপি লিফলেট নিয়ে গেছেন তাদের প্রচারের সঙ্গে বিলি করার জন্য।

আগামীকাল দত্তবরুটিয়া খেলার মাঠে ও দত্তবরুটিয়া - সেনপাড়া রাস্তায় বৈকাল এ বৃক্ষরোপণ উৎসব পালন  হবে। সকল বৃক্ষপ্রেমী বন্ধু দের  আমাদের পাশে থাকার আমন্ত্রণ রইলো





Others News

পর ফোন করছি কিন্তু আর ফোন আসেনি, সৈয়দিতেই আলীর দাফন, এখনো বাবার অপেক্ষায় ৬ বছরের সরা

পর ফোন করছি কিন্তু আর ফোন আসেনি, সৈয়দিতেই আলীর দাফন,  এখনো বাবার অপেক্ষায় ৬ বছরের সরা


পর ফোন করছি কিন্তু আর ফোন আসেনি, সৈয়দিতেই আলীর দাফন, 

  • এখনো বাবার অপেক্ষায় ৬ বছরের সরা

রঙ্গিলা খাতুন, বড়ঞা

সংসার সামলাতে রুটিরুজির টানে কাজে গিয়েছিলেন ভিনদেশে। আর সেখানে গিয়ে ঘটল বিপত্তি। সৌদি আরবে কাজ করতে গিয়ে প্রাণ হারালেন বাংলার যুবক। মুর্শিদাবাদ জেলার কান্দির বড়ঞা থানার বদুয়া গ্রামের বাসিন্দা নাম আলি হোসেন শেখ (৩৪)। 
পরিবারের একমাত্র উপার্জনকারীর মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। পরিবারের পক্ষ থেকে মৃত আলী হোসেনের দেহ দেশে ফিরিয়ে আনতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করলেও শকোনো সুরাহা মিলেনি। শেষ পর্যন্ত আজ শুক্রবার জুম্মার নামাজ পড়ে সৈয়দি আরবেই জানাযার নামাজ পড়ে খবর দেওয়া হয়েছে জানান মৃত আলীর ফুপাইতো ভাই মাহাবুর রহমান। 


 মৃত আলী হোসেনের স্ত্রী রাজ নেহার খাতুন বলেন গত তিন বছর আগে কাজের সুত্রে সৈয়দি আরবের আল খারিজে গিয়েছিল, ওখানে কপিলের সঙ্গে ইকামা নিয়ে সমস্যা হয়েছিল। বাইরে বাইরে কোনো রকমে কষ্ট করে কাজ করত। ঈদের আগে বাড়ি বাড়ি ফেরার কথা ছিল কিন্তু ইকামার জন্য সঠিক সময়ে বাড়ি ফিরতে পারেনি। সৈয়দি আরবেই ঈদের নামাজ পড়েন। তার স্ত্রী আরও জানান  মঙ্গলবার রাত্রি আটটার সময় আমার সঙ্গে কথা হচ্ছিল আবার পর ফোন করছি বলে রেখে দেওয়ার পাঁচ মিনিট পর সেখান থেকে তার বন্ধুরা জানান মারা গেছে। আমি তো বিশ্বাস করতেই পারছিলাম না। পরে ভিডিও কল করে জানতে পারলাম স্টোক হয়ে মারা গেছে।
   পরিবার সুত্রে জানা গেছে মৃত আলী হোসেনের দেহ আনার জন্য কপিলের সঙ্গে যোগাযোগ করা হলে সে দায়িত্ব নেয়নি। প্রশাসনের পক্ষ থেকে সেভাবে আশ্বাস না পাওয়া যায়নি তাছাড়া দেহ আনার জন্য লাখ লাখ টাকার প্রসঙ্গ উঠছে। দীন মজুর কোনো রকমে সংসার চলে লাশ নিয়ে আসার খুব চিন্তা পড়েছিল সংসার। শেষ পর্যন্ত শুক্রবার জুম্মার নামাজ পড়ে আরও মৃত তিনজনের সঙ্গে মৃত আলী হোসেনের জানাযার নামাজ পড়ে সৈয়দ আরবেই মাটি দেওয়া হয় বলে জানিয়েছেন ফুপাই তো ভাই মাহাবুর রহমান।
  মৃত আলী হোসেন কে শেষ বারের মতো দেখতে না পেয়ে চোখের জলে ভেজালেন স্ত্রী রাজ নেহার খাতুন। এখনো বাবার অপেক্ষায় ছয় বছরের ফুটফুটে মেয়ে সরা খাতুন।