প্রবীণ নাগরিকদের সাহার্যার্থে মুর্শিদাবাদ পুলিশের সংযোগ প্রকল্প
জৈদুল সেখ, কান্দি
একদিকে করোনা অতিমারীর দ্বিতীয় তরঙ্গ সদ্য আছড়ে পড়া ইয়াস ঝড় এই সংকটজনক পরিস্থিতিতে, মুর্শিদাবাদ পুলিশের পক্ষ থেকে প্রবীণ নাগরিকদের সহায়তায়, "সংযোগ" প্রকল্প নামে বিশেষ টিম তৈরি করা হয়েছে, এর সংযোগ প্রকল্পের সাথে যুক্ত আছে বিভিন্ন থানার পুলিসকর্মীগন। তাদের মূল লক্ষ্য সংশ্লিষ্ট থানার পৌরসভা এবং পঞ্চায়েত এলাকায় প্রবীণ নাগরিকদের সাথে পরিচিতিপর্ব সম্পাদন করে, প্রবীন এবং দুস্থ অসহায় মানুষের পাশে থাকার পাশাপাশি ওনাদের আশ্বস্ত করানো যে, ওনাদের যেকোনো অসুবিধায় পুলিশ সর্বদা পাশে আছে।
এই উদ্যোগ সবচেয়ে বেশি দেখাগেল কান্দি মহাকুমায় বিভিন্ন অঞ্চলে। যদিও মুর্শিদাবাদ জেলা পুলিশের ফেসবুক পেজে মুর্শিদাবাদ জেলা জুড়েই সংযোগ প্রকল্পের সফলতা দেখা যাচ্ছে।
প্রবীন নাগরিকদের পাশাপাশি অন্যান্য সমস্ত স্তরে মানুষকে সচেতন করতে আরও একটি জনমুখী প্রকল্প গ্রহণ করা হয়েছে মুর্শিদাবাদ জেলা পুলিশের পক্ষ থেকে নাম দেওয়া হয়েছে
"ঐক্য শক্তি, অ্যান্টি কোভিড নেটওয়ার্ক"

কোভিড মহামারীর দ্বিতীয় তরঙ্গের পরিস্থিতিতে, মুর্শিদাবাদ জেলা পুলিশ প্রশাসন, জেলা স্বাস্থ্য প্রশাসনের সহযোগিতায় ভয়াবহ মহামারীর বিরুদ্ধে লড়াই করার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির উদ্যেশ্যে এবং তাদের প্রতিনিয়ত সচেতন করার লক্ষ্যে, গ্রাম পঞ্চায়েত স্তর থেকে জেলা পর্যায়ে "ঐক্য শক্তি, অ্যান্টি কোভিড নেটওয়ার্ক" কমিটি গঠন কর হয়েছে, এই কমিটির মূল লক্ষ্যে জেলার প্রতিটি গ্রাম পঞ্চায়েত ও ওয়ার্ড ভিত্তিক কমিটির সকল সদস্যগণ একেবারে বাড়ি বাড়ি গিয়ে সচেতনতামূলক প্রচার চালানো। উল্লেখ্য এই কমিটি গুলো আরও বেশি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ইয়াস ঝড় যে সমস্ত এলাকা বেশি বিপদজনক তাদের নিরাপদ স্থানান্তর করা, গতকাল থেকেই জলঙ্গী, বহরমপুর, কান্দি, এবং খড়গ্রাম ছাড়াও মুর্শিদাবাদ জেলা জুড়ে দূর্যোগ মোকাবেলায় জন্য প্রস্তুতি তৎপর ভূমিকা পালন করতে দেখা গিয়েছে।
তার সঙ্গে জেলা পুলিশের আবেদন এবং অনুরোধ করেছেন
"মুর্শিদাবাদের সমস্ত জেলাবাসীর কাছে অনুরোধ এই যে, আপনারা সুরক্ষিত ভাবে ঘরে থেকে করোনা অতিমারীর মোকাবিলায় প্রশাসনকে সাহায্য করুন এবং রাজ্যসরকারের নির্দেশাবলী ও বিধিনিষেধগুলি মেনে চলুন, অন্যথায় প্রশাসন দুর্যোগ ব্যবস্থাপনা আইন, ২০০৫ এর বিধান এবং ভারতীয় দন্ডবিধি অনুসারে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হবে।"
যে কোনও জরুরী প্রয়োজনে যোগাযোগ ১০০ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।