প্রয়াত হলেন সিপিএমের প্রবীণ নেতা শ্যামল চক্রবর্তী, রাজনৈতিক মহলে শোকের ছায়া
কলকাতা: বাম রাজনীতির একটি অধ্যায়ের অবসান। করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হলেন সিপিএমের প্রবীণ নেতা শ্যামল চক্রবর্তী৷ পয়লা আগস্ট থেকে তিনি ভেন্টিলেশনে ছিলেন৷ গত কিছুদিন ধরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল৷ আজ দুপুরে পিয়ারলেস হাসপাতালের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন রাজ্যের প্রাক্তন পরিবহণমন্ত্রী শ্যামল চক্রবর্তী৷
প্রয়াত প্রাক্তন মন্ত্রী তথা বর্ষীয়ান সিপিএম নেতা শ্যামল চক্রবর্তী৷ তাঁর শারীরিক অবস্থা বেশ কিছুদিন ধরে ভালো যাচ্ছিল না৷ একটি বেসরকারি হাসপাতালের আইটিইউয়ে তাঁকে ভর্তি করা হয়৷ শ্যামলবাবুর শ্বাসকষ্টের সমস্যা থাকায় সেখানে তাঁকে অক্সিজেন সাপোর্ট দেওয়া হচ্ছিল৷ ছিল নিউমোনিয়া৷ করোনা আক্রান্ত ছিলেন তিনি৷
জানা গিয়েছে, গত কয়েকদিন কয়েক আগে জ্বর ও বুকে ‘কনজেশন’ নিয়ে শ্যামলবাবু ভর্তি হন একটি বেসরকারি হাসপাতালে৷ গত ৩০ জুলাই কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ আসে তাঁর৷ ৩১ তারিখ ভর্তি হন হাসপাতালে৷ কিন্তু, সব চেষ্টা ব্যর্থ করে আজ দুপুরে প্রয়াত হয়েছেন বর্ষীয়ান সিপিএম নেতা শ্যামল চক্রবর্তী৷ বাবাকে হারিয়ে স্তব্ধ মেয়ে অভিনেত্রী ঊষসী চক্রবর্তী৷ বড় ক্ষতি হয়ে গেল, প্রতিক্রিয়া বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তীর৷
দীর্ঘদিন ধরে দক্ষ হাতে বাম শ্রমিক সংগঠন সিটু সভাপতি পদে দায়িত্ব সামলেছেন শ্যামল চক্রবর্তী৷ শ্রমিক সংগঠনের দায়িত্ব নেওয়ার পাশাপাশি বাম আমলে পরিবহন মন্ত্রীর পদেও নিজের দক্ষতা দেখিয়েছেন৷ একইসঙ্গে রাজ্যসভার সাংসদও ছিলেন তিনি৷ সম্প্রতি কেন্দ্রের বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে রাস্তায় নেমে প্রতিবাদ করতে দেখা গিয়েছিল তাঁকে৷ কিন্তু আচমকা করোনা সংক্রমণ গোটা পরিস্থিতি বদলে দিল৷